Friday, August 15, 2014

ইচ্ছে

তুমি চাইলেই আমার নিঃশ্বাস 
প্রতিরোজ তোমার ঠোঁট ছুঁয়ে যায়
তুমি চাইলেই যেন
আমি পৃথিবীটা রঙ্গিন দেখি রোজ
আমার বাড়ানো হাত ছুয়েই দেখো
শিরায় শিরায় ছুটে তোমাকে পাওয়ার ইচ্ছেরা
আমার ইচ্ছেরা প্রতিক্ষণ কিলবিল করে
তোমার ইচ্ছের কাছে কাছে গিয়ে
তবু তোমার ইচ্ছেগুলোর
ইচ্ছে হয়না কখনো তাই
শারদীয় ভোরে কোন এক চতুস্পদী
প্রাণীর মত ক্লান্ত হয়েও ছুটে যাই
বারবার তোমার ইচ্ছেদ্বারের কড়া নাড়তে।
(14/08/2014)

Friday, August 8, 2014

প্রলাপ - ৯৩


বুকের ভেতর আগলে রাখা
গোলাপগুলো প্রতিদিন
তিলে তিলে শুকোয়
তোমার প্রতীক্ষায়...।

চন্দ্রিমা - ১২


পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
বিয়ের বাজারে ঘোরোয়ারা কল্কে পায়না
সবারই চাই মেয়ে জরা হটকে, একটু সেক্সি।
ছেলেরা বিকোয় টাকার পাল্লায়
ভালো খারাপ একটা হলেই হল

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ভালো আর আজ কেউ হতেও চায়
এইম ইন লাইফ ইডিয়ট
যার যত বেশি বয়ফ্রেন্ড
সে যেন ততই গুণময়ী

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ঔষধ জেনে খেয়েছি যেসব
নেশার বাজারে চড়া দাম তার।
লুকিয়ে চুরিয়ে প্রেমের দিন ইতিহাস
খোলাখুলি হবে সব আজ।

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছ তুমিও
আমি ঠিক বুঝি চন্দ্রিমা
তুমিও চাও বলে ফেলি স্ট্রেটকাট
ভালোবাসি তোমায়।

Wednesday, July 23, 2014

প্রলাপ - ৯২

জন্মান্ধ সব বেড়াজাল টপকে একদিন ঠিক গন্তব্যে পৌঁছে যায়। আর ধর্মান্ধ চলার পথে অহরহ আষ্টেপৃষ্টে কাদায় জড়িয়ে ফেলে নিজেকে...।

Saturday, July 19, 2014

প্রলাপ - ৯১

গোপালের গন্ধ নেব বলে
যেই নাকের কাছে নিয়েছি
একটি গোলাপী কীট 
ভেঙ্গে চুরমার করে দিল সব রঙ্গিন স্বপ্ন ।

প্রলাপ - ৯০


আজাকাল ছারপোকা, আঠালি, জোকের
বড় বাড় বেড়েছে, 
মাথায় মাথায় ঘুরছে সবার; 
সুযোটা পেলেই চড়ে বসবে সিংহাসন
তারপর তোমার আমার চুষে নেবে সব রক্ত।

Tuesday, July 15, 2014

প্রলাপ - ৮৯

এক একটা মর্টার সেল
প্রতিদিন আমাদের বিদ্ধ করে
এক একটা রকেট লঞ্চার
ধ্বংস করে মানবতা। 

Monday, July 7, 2014

প্রলাপ - ৮৮


কিছু মৃতদেহ রোজ চুপিসারে চিটি রেখে যায়
আমার ইনবক্সে
কিছু মৃতদেহ আজও ভীড় করে
আমার কনটাক্ট লিষ্টে
শুধু মৃত চোখ দিয়ে চিঠি পড়িনি কখনো
কখনো খুজিনি মৃত বন্ধুদের।

প্রলাপ - ৮৭


ষোড়শীরা কখনো কুৎসিত হয় না।

Friday, June 27, 2014

প্রলাপ - ৮৬


দুর্বল ঈশ্বর খোঁজে
সবল চালায় হাতুড়ি।

Monday, June 23, 2014

প্রলাপ - ৮৫

প্রাতঃরাশ থেকে নৈশভোজ 
থোকা থোকা ফরমালিন
ভাবছি এখানেই পিরামিড বানাব 
তারপর হব মমি।

Sunday, June 8, 2014

সুইসাইড নোট

ভালোবাসি, ভালোবাসি বলে
কাঙ্গাল থেকেছি শুধু;
ভালোবাসা পাওয়া হল না
তবু তোমার হৃদয়মরুর কোথাও
একটুকু ভালোবাসার ফসল ফলুক
এই আশা রেখে যাই;
ভালো থেকো প্রিয়তমা।

(রামকৃষ্ণ নগর, ৬ জুন, সন্ধ্যা)

Monday, May 19, 2014

১৯শের প্রলাপ

আর যাই হউক আজকের দিনটা 
অন্য আরো দিনের মত নয়
একটু আলাদা, একটু অন্যরকম
এই না হলে আজ কি আর স্কুলগুলো সব বন্ধ থাকে!
শহিদবেদীতে ঝাড়ু পড়ে!
দু-চার জন হোমরাচোমরার পায়ের ধূলো তোমার নামে খরচা পড়ে!
আজকে একটু অন্যরকম
তাই না হলে আজকে কি কেউ শ্রদ্ধা-ভক্তির নাটক করে!
দাঁত খিচিয়ে, হাত উচিয়ে ফুলের মালায় ছবি তুলে!
আর যাই হউক আজকে একটু অন্যরকম
তাইতো দেখি বক্তৃতায় সব বাঁধ ভাঙ্গে!
রোমান হরফ শুভেচ্ছায় বাংলা লেখে!
শহিদবেদীর ঘুম ভেঙ্গে যায় বুটের শব্দে!
আজকে একটু অন্যরকম তাই বলেই তো প্রলাপ বকি।
আজকে শুধু অন্যরকম ভাবে না কেউ
বাকিটা সব ঠিকই আছে অন্যরকম।

Sunday, May 4, 2014

প্রলাপ - ৮৩ , প্রলাপ - ৮৪

প্রলাপ - ৮৩

শত শত শায়িত স্বপ্ন কবর খোঁজে আজ
শত শত রাক্ষুসে মুখে আজ বিকৃত হাসি। 3.5.14

প্রলাপ - ৮৪

দুঃস্বপ্নের রাত পাড়ি দিয়ে কবে তুমি
শান্ত কলি ফুল হয়ে ফুটবে......! 4.5.14

Tuesday, April 29, 2014

প্রলাপ - ৮২


বাজারে ফেয়ারনেস ক্রিমের কাটতি চড়া
তবু পৃথিবীটা বড় কুৎসিত।

Monday, April 14, 2014

প্রলাপ - ৮১


নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারলে
ঠিক 'বেঁচে' থাকা যায়।

Saturday, April 5, 2014

চন্দ্রিমা - ১২


তুমি দূর থেকে যেমনটা ভাবো
আসলে ঠিক তেমনটা নয়,
ভালোবাসার ছলে প্রতিদিন
কোন এক অজানা পাপের প্রায়শ্চিত্ত করে যাই।

চন্দ্রিমা - ১১


তুমিই বলে দাও
ঠিক কতটুকু হাসলে
কখনো কাঁদতে হয়না।

Thursday, April 3, 2014

প্রলাপ - ৮০


সমালোচনার খোঁচা যারা সহ্য করতে পারেন না
তারা কেউই আসলে মানুষ নয়।

Wednesday, April 2, 2014

প্রলাপ - ৭৯

মন বিষাক্ত সব পোকার ঘর
ভাদ্র মাসের রোদে দাও।