Tuesday, August 30, 2011
Saturday, August 27, 2011
চন্দ্রিমা - ৪
আজ যতই বৃষ্টি হওক
তোমায় ভেসে যেতে দেব না
তোমাকে রেখে দেব মস্তিষ্কের মধ্যে
হৃদয়ে নয়
হৃদয় তো, এদিক ওদিক চলেও যেতে পারে।
Thursday, August 18, 2011
চলো আনন্দে ভাসি আজ
শ্রাবনের ঝর্ণাধারা উপেক্ষা করে চলো আজ আনন্দে ভাসি।
দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মানি ব্যাগে
আজ শুধু আনন্দে ভাসি,
আমাদের আছে শুধু আজ, কাল বসন্ত নাও আসতে পারে
চলো আজ আনন্দে ভাসি, দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মানি ব্যাগে।
দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মানি ব্যাগে
আজ শুধু আনন্দে ভাসি,
আমাদের আছে শুধু আজ, কাল বসন্ত নাও আসতে পারে
চলো আজ আনন্দে ভাসি, দুঃখটা পড়ে থাক ব্যাকপকেটের শূন্য মানি ব্যাগে।
চন্দ্রিমা - ৫
তুমি এলে, আবার মুচকি হেসে চলেও গেলে।
হৃদয়ে একমুঠো ভালো লাগা অনুভব করলাম,
তবু রাস্তার তেমাথায় দাঁড়িয়ে আমি ভাবি
ডান দিকে যাবো, না বাদিকে, নাকি সোজা চলবো
এতোদিন ধরে চলেছি যে রাস্তায়।
হৃদয়ে একমুঠো ভালো লাগা অনুভব করলাম,
তবু রাস্তার তেমাথায় দাঁড়িয়ে আমি ভাবি
ডান দিকে যাবো, না বাদিকে, নাকি সোজা চলবো
এতোদিন ধরে চলেছি যে রাস্তায়।
Wednesday, August 17, 2011
ইচ্ছে করছে না আজ কিছু
আজ আর ইচ্ছে করছে না তোমার জন্য রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি
কতদিন বল আর মিছি মিছি এভাবে করা যায়
কতদিন বল টফি মুখে পুরে তুমি আছো ভেবে
আনন্দের মিথ্যে ফোয়ারা ছুটানো যায়
কতদিন, আর কতদিন -
আজ আর ইচ্ছে করছে না তোমার কথা ভেবে
এস এম এস করি বন্ধুদের
ইচ্ছে করছে না দিনটা অন্য আরো দিনের থেকে আলাদা ভাবি
ইচ্ছে করছে না স্বাধীনতা তোমার জন্য আবারও রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি।
(14/08/2011, রাত ১২-৩০)
কোন এক গান্ধীর প্রতি
কদিন থেকে দেখছি কিছু লোক যা খুশি করে যাচ্ছে
নির্লজ্জের মত যা তা বকে যাচ্ছে
আর তুমি পেছনের দেওয়ালে,
কখনও পাশের টেবিলে ছবি হয়ে আছো।
আমি বিস্মিত !
তোমার তো ওখানে থাকার কথা নয়।
তুমি নেমে আসো শহরের রাজপথে,
অজানা কোন গ্রামের গলিতেও তুমি আসতে পারো অনায়াসে
অথবা তুমার জায়গাটা কোন কারাগারও হতে পারে।
তুমি কখনো আমার প্রিয় কেউ ছিলে না
তবু আজ বেশ বুঝি
তোমার সামনে বন্দুকের গুলিও বড্ড অসহায়।
তুমি পাশে থাকলে এরকম হাজারটা যুদ্ধ আমরা জিতবই
এ আমার বিশ্বাস নয়
এ আমার অঙ্গীকার।
আর কতদিন তুমি ছবি থাকবে বলো
এইবার নেমে আসো রাস্তায়।
Saturday, March 5, 2011
আমি আছি
চিলেকোঠা ঘর
এক টুকরো রদ্দুর
শূন্য মানিব্যাগ আর –
অনাগত কোন এক নারীর
টুয়েন্টি ফোর-সেভেন খিচখিচানির
সাথে
অদ্ভুত রকমের বাঁধা পড়ে
গেছিলাম।
ভাগ্যিস হাওয়ার পালকিতে
চড়ে বর্ষা
পশ্চিমঘাট পাড়ি দিয়ে এই
হেড়ম্ব রাজ্যে এলো
আমি ঘুলঘুলি দিয়ে দেখি
দূরে
সবুজ চাদর জড়িয়ে শুয়ে আছে
পৃথিবী
গাঁদাফুলের ডগায় ব্যস্ত
চড়ুই
জল ছিটানোর খেলায়
ঘর ব্যাঙগুলোও বেরিয়েছে বৃষ্টিতে
ভিজত।
আমি ভুলে গেছিলাম
আমারো একটি বৃষ্টিভেজা দিন
ছিল;
ক্ষেতের জমিতে দলবেঁধে
মাছধরার ছোটবেলা।
আমার বড্ড বৃষ্টিতে ভিজতে
ইচ্ছে হচ্ছে।
Tuesday, June 1, 2010
অসমাপ্ত কবিতা
প্রতিদিনের 'সুখ-দুঃখ', 'ঘৃণা-ভালোবাসা' ভরা
আমাদের কিছুটা অমসৃণ পথ থেকে
সোজা নিচে নেমে গেছে
মসৃণ পাথরে মোড়া সিড়ি দিয়ে
আরেকটা পথ
এক পা বাড়ালেই দু-চারটে সিড়ি অনায়াসে নেমে যাওয়া যায়
সিড়ির একপাশে সাজানো বাগান
থোকা থোকা অশ্লীল ফলে ভরা গাছ
আর অন্যদিকটা মায়া মদিরা মাখানো ফুলে ভরা বাগান
নিয়ত উৎসাহ দিচ্ছে
নিচে নেমে যাওয়ার জন্য
যেন সব সূখ পাওয়া যাবে অখানেই
কারো ফুরসৎ নেই আজ বন্ধুর পথ বেয়ে বেয়ে
সূখ নীড় খুঁজে নেওয়ার
নিচে নেমে গেলেই তো হয়......। (১/৬/২০১০)
Friday, January 1, 2010
Wednesday, December 23, 2009
বাসন্তী বিলাপ
তুমি পাল্টাচ্ছো ক্রমশ
১৩৫৮ থেকে ১৯৫২
৮ ফাল্গুন থেকে ২১শে
তারপর অলিগলি ঘুরে ঘুরে একদিন
ঘরের সীমানা ছাড়িয়ে বহুদূরে ...
সবার ঘরে ঘরে
তোমার ঘরের কোণের যত সূখ
আজ পড়শির মুখে মুখে
আর তুমি কাক হয়ে চেয়ে দেখ শুধু
তোমার ছানাগুলো সব কোকিলের কথা বলে
প্রকাশিত, স্মরণিকা, শহিদবেদী নির্মাণ, বারইগ্রাম,
২০১৪
Friday, November 27, 2009
আইরংমারায় সন্ধ্যা
এখানে গোধূলিতে কখনো সন্ধ্যা হয় না,
সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে
তখন ভোলানাথবাবুরা রাস্তার পাশে ভীড় করেন
আর তাদের মুখের ধোঁয়ার আড়ালে টলতে টলতে
সূর্যদেব বিদায় নেন।
তারপর বসে হাট; পরীদের হাট –
স্লিভলেস টপের ফাঁকে উকি দেওয়া ধবল বুক
অথবা সি-থ্রু জামার নগ্নতা
চাঁদের আলোকেও ম্লান করে দেয়।
রাত যত গাঢ় হয়
রাস্তায় ঢল নামে টলমান মানুষের
কিছুলোক কাগজে মোড়া বোতল হাতে
দ্রুত গলিতে ঢুকে পড়ে
এরা কাচভাঙ্গা রাস্তা দলতে দলতে এগিয়ে চলে স্বর্গীয়
সূখে
তবু কিছু লোক সব সূখ ভুলে
বেঁচে থাকে চার দেওয়ালের ভিতরে
আর কিছু প্রেমিক-প্রেমিকা কবিতা লিখতে বসে
পার্টটাইম রোমান্সের পর।
২৫/০৭/২০০৫
Monday, November 16, 2009
ভাগ্যলিপি
(উৎসর্গঃ আমার মত যারা সরকারী চাকুরীর পেছনে হন্যে হয়ে ঘুরেন তাদের উদ্দেশ্যে।)
বোথ সাইড লেমিনেশন
রেক্সিন বাঁধাই কভার ফাইলে
শায়িত আমার সার্টিফিকেটগুলো
সুন্দর করে সাজিয়ে রাখা থাকে
বছরের পর বছর ধরে
আর আমি............
আলু থালু চুল, মুখে একরাশ গোঁফদাড়ি
ঘামের দূর্গন্ধে মশা-মাছিরাও পালিয়ে বেড়ায়।
কেউ বলে আমার নাকি মাথায় সিট ধরেছে
কেউ বলে আমি দিন দিন নোংরা হয়ে যাচ্ছি
আমার পেছনের বিশেষণ এভাবেই দিন দিন বদলায়
আমার সার্টিফিকেটগুলোর ফাইলও
সময়ের সাথে ঠিক বদলে যায়
রাস্তার পাগলীটিও নির্দিষ্ট সময়ের অন্তরালে
প্রসব বেদনায় কাতরায়
শুধু আমিই............
শুধু আমার ভাগ্য বদলায় না।
বোথ সাইড লেমিনেশন
রেক্সিন বাঁধাই কভার ফাইলে
শায়িত আমার সার্টিফিকেটগুলো
সুন্দর করে সাজিয়ে রাখা থাকে
বছরের পর বছর ধরে
আর আমি............
আলু থালু চুল, মুখে একরাশ গোঁফদাড়ি
ঘামের দূর্গন্ধে মশা-মাছিরাও পালিয়ে বেড়ায়।
কেউ বলে আমার নাকি মাথায় সিট ধরেছে
কেউ বলে আমি দিন দিন নোংরা হয়ে যাচ্ছি
আমার পেছনের বিশেষণ এভাবেই দিন দিন বদলায়
আমার সার্টিফিকেটগুলোর ফাইলও
সময়ের সাথে ঠিক বদলে যায়
রাস্তার পাগলীটিও নির্দিষ্ট সময়ের অন্তরালে
প্রসব বেদনায় কাতরায়
শুধু আমিই............
শুধু আমার ভাগ্য বদলায় না।
Thursday, October 22, 2009
প্রলাপ - ১, ২, ৩, ৪, ৫
প্রলাপ - ১
শুধু জামা পরলেই লজ্জা ঢাকা যায় না
অন্তরবাসটাও জরুরী।
প্রলাপ - ২
একটির পর একটি বসন্ত এসেছে
চলেও গেছে চুপিসারে
বুঝিনি কোকিলের কণ্ঠস্বর এত মধুর।
প্রলাপ - ৩
চারদিকে শুধু বিচ্ছিন্নতাবাদের অপলাপ।
আমরা একত্রিত কখন ছিলাম?
প্রলাপ - ৪
অমাবস্যার জ্যোৎস্না গায়ে মেখে
বসে আছি অস্তিত্বের অভ্যর্থনায়
ডুমুর ফুলের ডালি হাতে নিয়ে।
প্রলাপ -৫
কুকুর বেড়ালের লালায় ঠোঁট ভিজে আছে
মানুষ মানুষের চুম্বন ভালোবাসে না।
শুধু জামা পরলেই লজ্জা ঢাকা যায় না
অন্তরবাসটাও জরুরী।
প্রলাপ - ২
একটির পর একটি বসন্ত এসেছে
চলেও গেছে চুপিসারে
বুঝিনি কোকিলের কণ্ঠস্বর এত মধুর।
প্রলাপ - ৩
চারদিকে শুধু বিচ্ছিন্নতাবাদের অপলাপ।
আমরা একত্রিত কখন ছিলাম?
প্রলাপ - ৪
অমাবস্যার জ্যোৎস্না গায়ে মেখে
বসে আছি অস্তিত্বের অভ্যর্থনায়
ডুমুর ফুলের ডালি হাতে নিয়ে।
প্রলাপ -৫
কুকুর বেড়ালের লালায় ঠোঁট ভিজে আছে
মানুষ মানুষের চুম্বন ভালোবাসে না।
Monday, October 12, 2009
বিধ্বস্ত ডাইরি
প্রতিদিন দুচারটি শব্দ মাথার মধ্যে ভিড়
করে
তারপর;
তারপর মন ছুঁয়ে আঙ্গুল দিয়ে বেরিয়ে যায়
আর চিহ্ন রেখে যায়
আমার ডাইরির প্রতিটি পাতায়,
কখনো হয়তো শব্দগুলোর অর্থ থাকে
কিন্তু খুঁজে দেখা হয়ে উঠে না।
এভাবেই শব্দের পর শব্দ জমা হয়
আরো শব্দ; তারপর শব্দের স্তূপ
একদিন বিধ্বস্ত ডাইরি আবিষ্কৃত হয়
আরশোলা অথবা ইঁদুরের আস্তানা থেকে।
কোনো কালের আমার খুব পরিচিত শব্দগুলো
পরিচিতি হারিয়ে ফেলে।
(মাসিক সৃষ্টি, সেপ্টেম্বর – ২০০৫)
Sunday, October 11, 2009
ভগবান
তোমাকে অনেক খোঁজেও পাইনি সর্ব হারার দলে
ভিক্ষুকের ছেড়া ঝুলি, পোড়ে যাওয়া
কর্দমাক্ত অন্ন –
পাগলের ‘বিকৃত’ উচ্ছাসে।
ক্ষুদে শিশু; এক হাতে হাতুড়ি আর হাত
রক্তাক্ত,
তুমি সেখানেও নিখোঁজ!
নেই যক্ষ্মা রোগীর তামাটে মুখে,
থেতলে যাওয়া দেহে কোন পথভ্রষ্ট পথিকের।
তোমায় খোঁজে খোঁজে যখন অবসন্ন
তখন দেখতে পেলুম ঝাপসা চোখে
তুমি বসে আছ কোন এক ধন কুবেরের মস্ত ঘরে
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বিলাসিতা নিয়ে
তুমি বন্দি ঐশ্বর্যের কাছে।
প্রকাশিত, মাসিক সৃষ্টি, পূজা সংখ্যা – ২০০৫।
Friday, October 9, 2009
হারানো বোন (দিদিমণির স্মৃতিতে)
'' সেটি ছিলো ২০০০ সালের জামাই ষষ্টির দিন। বড়মা ভোর থেকেই নানান তৈয়ারীতে ব্যস্ত ছিলেন আর ওদের অপেক্ষা করছিলেন কারণ তিনি দিদিমণি ও...........................কে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু অন্তহীন অপেক্ষা। দিদিমণি এলো না, আর ক খনো আসবেও না। সে স্বামীর হাতে প্রাণ হারিয়েছে।। সেইদিন পর্যন্ত দিদিমণি আমাদের কোন কিছু বলেনি, যদিও আমরা কিছুটা বুঝতাম কিন্তু ওর সমঝতার সাম নে আমাদের ব লার কিছু ছিলো না। ২০০৩ অথবা ২০০৪ সালের কোন এক দিন এই কবিতাটি লিখেছি এবং সেই দিন পর্যন্ত এবং আজো শম্বুক গতিতে মামলা চলছে। খুনি আজো মুক্ত বিহঙ্গের মত ঘুরে বেড়াচ্ছে। বিষ্ময়কর!!! কী হবে আমাদের দেশের!!!!''
হারানো বোন (দিদিমণির স্মৃতিতে)
তিনশত চৌষট্টি দিনের পর যে দিনটি প্রতিবার আসে
সে আমার বোনের মৃতুদিন।
কিন্তু অন্য আরো দিনের মত সেও চলে যায়
মনের পাশ কাটিয়ে।
অর্দ্ধদগ্ধ কিছু গাড়ি, প লেস্তারা ভাঙ্গা কিছু দোকান;
অথবা মৃত্যু 'আরেকটি বোনের',
হরতাল, আবারও ভাঙ্গচুর, পোড়ানো হয় গাড়ি।
তবু কিছুতেই স্মৃতিতে আসে না
বোনের রক্তাক্ত মুখের হাসি।
এভাবেই যখন সবকিছু ভুলতে বসি
যন্ত্রণা নিয়ে আসে নৃশংসের ছবি; খুনি মুখটার
যে আজো ঘুরে বেড়ায় মুক্ত বিহঙ্গের মত
আর কিছু ডেট, কিছু অশালীন প্রশ্ন কোর্টের।
Thursday, October 8, 2009
শব্দের সাথে কথোপকথন
মৌনতায় দিনগুলো বেশ ভালোই কাটে
মৃত শব্দের মধ্যে শব্দ দিতে দিতে
নিজেকে ক খনো ক্লান্ত ম নে হয় না।
আসলে 'মৃত মানুষের' চেয়ে মৃত শব্দ ঢের ভালো -
সাড়া দিলে সাড়া পাওয়া যায়।
আর 'মৃত মানুষগুলো' দিনের প্ র দিন
আর 'মৃত মানুষগুলো' দিনের প্ র দিন
বছ রের প র ;
এক এক টি যুগ শেষ হয়ে যায়
তবু তাদের মৌনতা ভঙ্গ হয় না।
এক এক টি যুগ শেষ হয়ে যায়
তবু তাদের মৌনতা ভঙ্গ হয় না।
Wednesday, October 7, 2009
এ রাত্রির শেষ কোথায়
সান্ধ্য সংবাদও রক্ত হোলির বিষন্নতায় ভরা।
তবুও.....................
তবুও বর্ষার বিকেল যখন
সোনালী ঝিলিকে শিহরণ জাগায়
আশায় আশায় বুক বাঁধি -
কাল রাত্রির পর
সবুজ, শান্ত, সতেজ একটি পৃথিবীর
কিন্তু.....................
এ রাত্রির যেন ভোর নেই।
Tuesday, October 6, 2009
স্বপ্নেরা স্বপ্ন হয়ে গেছে
স্বপ্নগুলো প্রথমে সবুজ রংয়ের হয়
তারপর ধীরে ধীরে এগুলো গাঢ় হতে থাকে
আর সাথে মিশতে থাকে একে একে -
লাল, নীল, হলুদ - হ রেক রংয়ে স্বপ্ন।
একদিন সব রং মিশে গিয়ে স্বপ্নগুলো সব কালো হয়ে যায়।
আমার স্বপ্নগুলো সব স্বপ্ন হয়ে গেছে
তাইতো উদয়াস্ত নিশ্চিন্তে ঘুমোতে পারি।
তারপর ধীরে ধীরে এগুলো গাঢ় হতে থাকে
আর সাথে মিশতে থাকে একে একে -
লাল, নীল, হলুদ - হ রেক রংয়ে স্বপ্ন।
একদিন সব রং মিশে গিয়ে স্বপ্নগুলো সব কালো হয়ে যায়।
আমার স্বপ্নগুলো সব স্বপ্ন হয়ে গেছে
তাইতো উদয়াস্ত নিশ্চিন্তে ঘুমোতে পারি।
সারাদিন কাজের শেষে সন্ধ্যে বেলায়
যখন স্কুল পালানো ছেলেগুলো খৈনি ডলতে ডলতে আড্ডা দেয়
তখন, আমি শিক্ষিত বেকার ঘরে বসে কবিতা লিখি
আর এমনি করে যৌবনের এক একটি টুকরো ভেঙ্গে পড়ে
ছাঁদ হীন ঘরের দেওয়ালের মতো।
Subscribe to:
Posts (Atom)
